Showing posts with label entertainment. Show all posts
Showing posts with label entertainment. Show all posts

Monday, February 2, 2015

আমার কাজের ইমপ্রুভ হচ্ছে – নায়লা নাঈম



নতুন ছবিটির একটি গানে একেবারে নতুন রুপে দেখা যাবে নায়লা নাঈমকে। আর সে সিনেমাটির জন্য সম্প্রতি একটি ফটোশুট করেছেন তিনি।
আর সে ফটোশুটে নায়লা নিজের কাজেই দারুণ মুগ্ধ। নায়লা জানান, আমার ধারণা আমার কাজের ইমপ্রুভ হচ্ছে। যার ছাপ দেখা যাবে নতুন এই চলচ্চিত্রের গানে। ছবিটির নাম ‘রাত্রির যাত্রী’।
ছবিটি পরিচালনা করছেন হাবিবুল ইসলাম হাবিব। সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করছেন চিত্রনায়িকা আরিফা পারভিন মৌসুমী। সিনেমাতে মৌসুমির বিপরীতে দেখা যাবে আনিসুর রহমান মিলনকে।
এছাড়া আরও অভিনয় করবেন এ টি এম শামসুজ্জামান, সালাউদ্দিন লাভলু, সাদিয়া আফরিন, সোনিয়া হোসেন, প্রতিভা শাওনসহ আরও অনেকে।
‘রাত্রীর যাত্রী’ সিনেমার ‘আমি সুন্দরী মেয়ে’ শিরোনামের একটি গানে পারফর্ম করবেন নায়লা নাঈম। গানে কণ্ঠ দিয়েছেন রুবাইয়াত জাহান। এই গানের কোরিওগ্রাফিতে রয়েছেন তানজিল।

Friday, January 30, 2015

সানি লিওনের গোসলের ভিডিও ফাঁস

শুধু শরীর দেখিয়ে বলিউডে জায়গা করে নেয়া পর্নো তারকা সানি লিওন আইস বাকেট চ্যালেঞ্জ গ্রহণ করে তা সম্পন্ন করে ফেলেছেন। মানে এক বালতি বরফ ঠাণ্ডা পানি মাথায় ঢেলেছেন। আর সে দৃশ্য মোবাইলে ধারণ করে তা ছড়িয়ে দিয়েছেন টুইটারে।

আইস বাকেট চ্যালেঞ্জ হচ্ছে এক বালতি বরফ শীতল পানি গায়ে ঢালার চ্যালেঞ্জ কেউ দিলে নিতেই হবে। তা না হলে ১০০ ডলার দান করতে হবে এএলএস অ্যাসোসিয়েশনকে। এখানেই শেষ নয় আরও তিনজনকে সেই বরফ পানিতে ভেজাতে হবে।

স্নায়ু রোগে আক্রান্তদের জন্য তহবিল গড়ার জন্য এই খেলাটি প্রথম শুরু করেন মার্কিন যুক্তরাষ্ট্রের বেসবল খেলোয়াড় ও এএলএস রোগী পিট ফ্রেটস। এএলএস পুরো কথাটি হলো অ্যামিওট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস। এটি এমন একটি রোগ যাতে স্নায়ুকোষ, মস্তিষ্ক ও মেরুদণ্ড আক্রান্ত হয়। বিশ্বজুড়ে প্রতি ১ লক্ষে ২ জন বিরল এই রোগে আক্রান্ত হয়। ১ জুন থেকে ১৩ আগস্ট পর্যন্ত শুধুমাত্র ফেসবুকে আইস বাকেট চ্যালেঞ্জ -এর ১২ লক্ষ ভিডিও শেয়ার করা হয়েছে।

এএলএস ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত আইস বাকেট চ্যালেঞ্জের তহবিলে জমা পড়েছে ২৩ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি।

Tuesday, January 27, 2015

প্রিয়াঙ্কার মন ভাল রাখতে বিলাসবহুল বাড়ি

প্রিয়াঙ্কা চোপড়া লস এঞ্জেলস-এ একটা বিলাসবহুল বাড়িতে থাকতে চলেছেন | না‚ বাড়িটা উনি কেনেননি | আসলে উনি একটা আমেরিকান টিভি শো-তে অংশগ্রহণ করছেন | আর তার জন্য ওঁকে তিন মাস থাকতে হবে ওখানে | যেহেতু তিন মাস মানে অনেকদিন‚ তাই ওই শো-এর প্রযোজকরা এই বিলাসবহুল বাড়িতে থাকার ব্যবস্থা করেছেন প্রিয়াঙ্কার |

প্রিয়াঙ্কার একজন কাছের বন্ধু জানিয়েছেন ওইখানে থাকাকালীন যদি প্রিয়াঙ্কার বন্ধুরা বা বাড়ির লোকজন ওঁর সঙ্গে থাকতে চান তারও ব্যবস্থা থাকবে | শুধুমাত্র বিলাসবহুল বাড়ি নয়‚ ওই ভিলার সঙ্গে আছে একটা বিশাল ফুলের বাগানও |

ওই টিভি শোয়ের প্রস্তুতকারকরা মনে করছেন তিন মাসের মধ্যে যাতে প্রিয়াঙ্কার 'হোম সিক' না হয়ে পরেন তাই এই ব্যবস্থা | ওই বিলাসবহুল বাড়ির গৃহসজ্জাও নাকি করা হচ্ছে প্রিয়াঙ্কার পছন্দ-অপছন্দকে মাথায় রেখে | প্রিয়াঙ্কা আগেই ইন্টিরিয়ার ডিজাইনারদের জানিয়ে দিয়েছেন ওঁর কী রকম বিছানার চাদর আর পর্দা পছন্দ |

একটা বড় ঘরকে মন্দিরের আদলে সাজানো হয়েছে | সেখানে নাকি প্রিয়াঙ্কা রোজ পুজো করবেন | এছাড়াও মুম্বইয়ের বাড়ির মতো‚ একটা বড় দেওয়ালে সাজানো হয়েছে ওঁর এবং ওঁর পরিবারের বেশ কিছু ছবি |

Saturday, January 24, 2015

খুব সহজে আপনিও হয়ে উঠুন দীপিকা পাডুকোনের মতই আকর্ষণীয়! (ভিডিও সহ )


নিজেকে তারকাদের মত দেখতে সুন্দর লাগুক, এমনটা কমবেশি সকল নারীই চান। তবে চাইলেই তো আর হবে না, জানতে হবে সঠিক উপায়। তবে হ্যাঁ, একটা জিনিস সর্বদা মনে রাখবেন যে তারকারা কিন্তু মোটেও আপনার-আমার চাইতে এমন কোন আহামরি বেশি সুন্দর নন। বরং কেবল সঠিক মেকআপ আর সঠিক স্টাইল তাঁদেরকে করে তোলে আবেদনময়ী ও আকর্ষণীয়।  আজকাল বলিউডের সবচাইতে আবেদনময়ী ও আকর্ষণীয় নায়িকা হচ্ছেন দীপিকা পাডুকোন। একই সাথে চরম স্টাইলিশ ও পরিমিত সৌন্দর্যের অধিকারী। নিজেকে সাজাতে চান দীপিকা পাডুকোনের লুকে? আপনিও চান যে আপনাকে দেখতে লাগুক ঠিক দীপিকার মতই আকর্ষণীয় কিন্তু মার্জিত? তাহলে দেখে নিন এই ছোট্ট ভিডিওটি।  এই ভিডিও দেখে আপনি শিখে নিতে পারবেন ২০১৪ সালের আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দীপিকার দারুণ আলোচিত সেই সাজটি। বলতে গেলে সেদিনের অনুষ্ঠানটি মাতিয়েছিলেন দীপিকা একাই, বাকি সব নায়িকাদেরই দীপিকার সামনে দেখাচ্ছিল ভীষণ নিষ্প্রভ। ভীষণ আকর্ষণীয় কিন্তু অত্যন্ত মার্জিত একটি সাজ সেজেছিলেন সেদিন দীপিকা। এলোমেলো করে আপডু করা চুলের সাথে তার মেকআপ ছিল বেশ গাঢ় রঙের। চোখে আহামরি কোন উজ্জ্বল রঙের সাজ নেই। বরং চোখটা দেখতে লাগছে বেশ সাদামাটা। কিন্তু চোখে ব্যবহার করেছিলেন খুবই গাঢ় মেহগনি মেরুন রঙের লিপস্টিক। দুটো মিলিয়ে তাঁকে দেখাচ্ছিল ভীষণ আবেদনময়ী। বাকি মেকআপে ছিল উজ্জ্বল সোনালি রঙের ছোঁয়া। আবেদনময়ী মেকআপের সাথে অন্যদিকে তিনি পরেছিলেন বেসন অন্যরকম একটি সোনালি পোশাক। সবমিলিয়ে দীপিকাই ছিলেন সেদিন আসরের মধ্যমণি!  চলুন, দেখা নেয়া যাক দীপিকার সেই সাজের গোপন রহস্য!
নিজেকে তারকাদের মত দেখতে সুন্দর লাগুক, এমনটা কমবেশি সকল নারীই চান। তবে চাইলেই তো আর হবে না, জানতে হবে সঠিক উপায়। তবে হ্যাঁ, একটা জিনিস সর্বদা মনে রাখবেন যে তারকারা কিন্তু মোটেও আপনার-আমার চাইতে এমন কোন আহামরি বেশি সুন্দর নন। বরং কেবল সঠিক মেকআপ আর সঠিক স্টাইল তাঁদেরকে করে তোলে আবেদনময়ী ও আকর্ষণীয়।
আজকাল বলিউডের সবচাইতে আবেদনময়ী ও আকর্ষণীয় নায়িকা হচ্ছেন দীপিকা পাডুকোন। একই সাথে চরম স্টাইলিশ ও পরিমিত সৌন্দর্যের অধিকারী। নিজেকে সাজাতে চান দীপিকা পাডুকোনের লুকে? আপনিও চান যে আপনাকে দেখতে লাগুক ঠিক দীপিকার মতই আকর্ষণীয় কিন্তু মার্জিত? তাহলে দেখে নিন এই ছোট্ট ভিডিওটি।
এই ভিডিও দেখে আপনি শিখে নিতে পারবেন ২০১৪ সালের আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দীপিকার দারুণ আলোচিত সেই সাজটি। বলতে গেলে সেদিনের অনুষ্ঠানটি মাতিয়েছিলেন দীপিকা একাই, বাকি সব নায়িকাদেরই দীপিকার সামনে দেখাচ্ছিল ভীষণ নিষ্প্রভ। ভীষণ আকর্ষণীয় কিন্তু অত্যন্ত মার্জিত একটি সাজ সেজেছিলেন সেদিন দীপিকা। এলোমেলো করে আপডু করা চুলের সাথে তার মেকআপ ছিল বেশ গাঢ় রঙের। চোখে আহামরি কোন উজ্জ্বল রঙের সাজ নেই। বরং চোখটা দেখতে লাগছে বেশ সাদামাটা। কিন্তু চোখে ব্যবহার করেছিলেন খুবই গাঢ় মেহগনি মেরুন রঙের লিপস্টিক। দুটো মিলিয়ে তাঁকে দেখাচ্ছিল ভীষণ আবেদনময়ী। বাকি মেকআপে ছিল উজ্জ্বল সোনালি রঙের ছোঁয়া। আবেদনময়ী মেকআপের সাথে অন্যদিকে তিনি পরেছিলেন বেসন অন্যরকম একটি সোনালি পোশাক। সবমিলিয়ে দীপিকাই ছিলেন সেদিন আসরের মধ্যমণি!
চলুন, দেখা নেয়া যাক দীপিকার সেই সাজের গোপন রহস্য!

Tuesday, January 20, 2015

মা হতে চান ক্যাটরিনা কাইফ


বলিউডের বারবি ডল ক্যাটরিনা কাইফের সাথে লাভার বয়রণবীর কাপুরের বাগদান হয়ে গেছে বলে বলিউডের গুঞ্জন চলছে। তবে এ বিষয়ে কারও কাছে হ্যাঁ বা না কিছুই বলছেন না ক্যাট।

কারণ ক্যাটরিনা বেশ সতর্ক। তিনি এখন কেবল নতুন বছর-সংক্রান্ত প্রশ্নগুলোর উত্তরই দিচ্ছেন।

সম্প্রতি এক সাক্ষাতকারে তিনি বলেছিলেন, চমৎকার ছুটি কেটেছে, নতুন বছরও চমৎকারভাবে শুরু হয়েছে আর এ বছরটি অবশ্যই বিশেষ কিছু। এটুকু শুধু বলব।

১০ জানুয়ারি ক্যাটরিনার অনামিকায় বড় একটি হীরার আংটি দেখার পর থেকেই রণবীরের সঙ্গে বাগদানের খবর হু হু করে ছড়াতে শুরু করে। এ ছাড়া তাঁরা তো এখন একই অ্যাপার্টমেন্টেই থাকছেন!

সম্প্রতি মা হয়েছেন ক্যাটরিনার বোন। নিজেও মা হতে চান কি না-এমনই প্রশ্নের উত্তরে ক্যাটরিনা বললেন, সবার মতো আমিও মা হতে চাই। বোনের ফুটফুটে বাচ্চা দেখে আমি খুব খুশি। ঈশ্বরের ইচ্ছা হলে, ঠিক সময়ে আমারও হবে।

বেশ কিছুদিন ছুটি কাটিয়ে ক্যাটরিনা বেশ ঝরঝরে হয়েই ফিরেছেন। ওজনও কিছুটা কমেছে তাঁর। সব মিলিয়ে মনে হচ্ছে-বেশ ভালোই আছেন তিনি!

সূত্রঃ internet

Monday, January 19, 2015

লিফটে আটকে সানি লিওন


বিভিন্ন ম্যাগাজিনের কভার পেজে প্রায়ই চোখে পড়ে বলিউডের ‘বেবিডল’কে।কিন্তু সম্প্রতি জনপ্রিয় এক ম্যাগাজিনের কভার পেজে নিজেদের জায়গা করে নিয়েছেন সানি ও তাঁর স্বামী ড্যানিয়েল।রবিবার ছিল সেই ম্যাগাজিনের লঞ্চিং।আর এই অনুষ্ঠানে গিয়ে লিফটে আটকে পড়েন সানি ও ড্যানিয়েল।
জানা গেছে, অনুষ্ঠান আসার সময় এই বিপত্তিটি ঘটে।সানি ও ড্যানিয়েল প্রায় আধা ঘণ্টা লিফটের মধ্যে বন্ধ ছিলেন।তাঁরা অনেক চেষ্টা করেও লিফটের দরজা খুলতে পারেননি।অবশেষে টেকনিশিয়ানকে ডাকা হলে তিনি লিফট থেকে বার করেন সানিকে।
কিন্তু সবথেকে আশ্চর্যের ঘটনা।এতটা সময় লিফটে আটকে থেকে কিঞ্চিৎ পরিমাণও ভয় পাননি এই নীলপরী।বরং হাসি মুখে বেরিয়ে এলেন লিফট থেকে।তারপর লিওনি আন্দাজে শুরু হয় ম্যাগাজিন লঞ্চ অনুষ্ঠান।
এই ঘটনা থেকে  বোঝা যায় বলিউডের এই সুন্দরীর ধৈর্যও অপরিসীম।

Sunday, January 18, 2015

বিয়ের আগেই অর্ধনগ্ন আনুস্কা (ভিডিও সহ)

ক্রিকেট তারকা বয়ফ্রেন্ড বিরাট কোহলির সঙ্গে বিয়ের কথাবার্তা চলছে বলিউড তারকা আনুস্কা শর্মার। দুই পরিবারের মধ্যেই চলছে আদান-প্রদান। কিছুদিনের মধ্যেই বিয়ের পিড়িতে বসতে হচ্ছে দু’জনকে।
কিন্তু বিয়ের আগেই কী করলেন আনুস্কা? এসময় নিজেকে যতোটা সম্ভব আড়াল করে রাখাটাই শ্রেয়। অথচ উল্টোটা করলেন এই বলিউড অভিনেত্রী। প্রায় অর্ধনগ্ন হয়ে ক্যামেরার সামনে এসে দাঁড়ালেন তিনি। তাও আবার পুরুষদের জন্য!
পুরুষদের ম্যাগাজিন ইন্ডিয়ান ম্যাক্সিমের ফেব্রুয়ারি সংখ্যার জন্যই নিজেকে একটু আবেদনময়ী করে ছবি তুললেন বিরাট কোহলির এই হবু বউ।
যদিও এটি আনুস্কার জন্য নতুন কিছু নয়, এর আগেও রঙিন পর্দায় বেশ কয়েকবার এই অভিনেত্রীকে দেখা গেছে বেশ খোলামেলা পোশাকে। তবে ছেলেদের ম্যাগাজিনের জন্য এটিই তার প্রথম সাহস।


সূত্র- internet

Friday, January 16, 2015

রিহ্যাব থেকে মুক্তি ইয়ো ইয়ো হানি সিং-এর

ইয়ো ইয়ো হানি সিং রিহ্যাব থেকে ছাড়া পেলেন | মদের নেশা থেকে মুক্তি পাওয়ার জন্য উনি ৩ মাস রিহ্যাবে ছিলেন | বহু বছর ধরেই উনি এই কুঅভ্যাস ছাড়ার চেষ্ট করছিলেন | কিন্তু উল্টে আরও বেশি নেশার কবলে জড়িয়ে পড়ছিলেন | কয়েকমাস আগে এমন একটা ঘটনা ঘটান উনি যে অবশেষে রিহ্যাবে যাওয়ার সিদ্ধান্ত নেন |

ঘটনাটা বিদেশে ঘটে | একটা শোয়ের জন্য দেশের বাইরে ছিলেন উনি | সেখানে ওঁর কাছে বারবার একটা অন্য শো করার জন্য ফোন আসে | সেসময় মদ্যপ অবস্থায় ছিলেন উনি | তার জেরে প্রচণ্ড রেগে যান আর হাতের কাছে একটা কাচের বোতল পেয়ে তা নিজের মাথায় ভেঙে ফেলেন হানি |

রক্তাক্ত অবস্থায় হানি সিংকে হাসপাতালে ভর্তি করা হয় | সেখান থেকে উনি নিজেই রিহ্যাবে যাওয়ার সিদ্ধান্ত নেন | তিন মাস রিহ্যাবে কাটানোর পর নাকি এখন নিজের রাগ আর মদের নেশা দুটোকেই কাবু করে ফেলেছেন ইয়ো ইয়ো হানি সিং |

Tuesday, January 13, 2015

সানির ৩ নম্বর 'হেট স্টোরি'!


পাওলি দাম, সুরভিন চাওলা নাকি সানি লিওন? সেক্স ডিভা হিসাবে কাকে ফার্স্ট প্রাইজ দেবেন আপনি? উহু..কোনও ক্যুইজ কনটেস্ট নয়। কথা হচ্ছে আসন্ন একটি ছবি নিয়ে। যার তিন নম্বর সিক্যুয়েলে নাকি দেখা মিলবে এই প্রাক্তন পর্ণস্টারের।

শোনা যাচ্ছে ‘হেট স্টোরি’-৩ এ সানি লিওনকে কাস্ট করা হয়েছে। পাওলি দাম ও সুরভিন চাওলার পর এবার ‘হেট স্টোরি ৩’-এ আপনার মনোরঞ্জনের জন্য হাজির থাকবেন ‘পিঙ্ক লিপস্’ সানি।

পাওলি ও সুরভিনের যৌন আবেদনের পর এই সিনেমার সিক্যুয়েলে পর্দায় রগরগে মায়াবী যৌনতা  ছড়াতে সানিকে বেছে নেওয়া হয়েছে বলে বলিউডে জোর জল্পনা চলছে। আর এই সিনেমার জন্য সানি নাকি ইতিমধ্যেই চুক্তিতেও স্বাক্ষর করেছেন।

জানা গেছে, ‘দি এক্সপোজ’ সিনেমার অভিনেত্রী সোনালি রাওয়াতকে ‘হেট স্টোরি ৩’-তে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু যে ছবিতে আগে অন্য অভিনেত্রীরা অভিনয় করেছেন সেখানে অভিনয় করতে রাজি হননি সোনালি। এরপরই সানিকে প্রস্তাব দেওয়া হয়।
সূত্র- internet

Monday, January 12, 2015

সবচেয়ে বেশি খোঁজা হয়েছে সানি লিওনকে


ইন্টারনেট দুনিয়ায় সানি লিওনের আকাশছোঁয়া জনপ্রিয়তা প্রমাণ হয়েছে বারবার। গুগল, ইয়াহু, বিং বিশ্বের সব প্রথম সার্চ ইঞ্জিন কোম্পানিই গত বছর জানিয়েছিল ভারতের সবচেয়ে বড় 'সার্চ' সেলেব্রিটি হলেন সানি লিওন। সার্চ ইঞ্জিনে সানির জনপ্রিয়তায় ম্লান হয়ে গিয়েছিলেন আমির, সালমান, শাহরুখ, ক্যাটরিনারাও। কিন্তু জানেন কী সানি লিওনকে আরও বেশি করে খুঁজে চলেছেন ভারতীয়রা। ক দিন পরেই প্রকাশিত হবে গুগলে সবচেয়ে বেশি 'সার্চ' সেলিব্রিটির নাম।খবর-জিনিউজ।

তার আগে খবর গত বছরের চেয়ে অনেক বেশিবার সানি লিওনকে ইন্টারনেট সার্চে খোঁজা হয়েছে। গতবার ইন্টারনেটে মোট ৩ কোটি ৫০ লক্ষ বার গুগল সার্চে সানি লিওনের নাম লিখে সার্চ করা হয়, সেই সংখ্যাটা নাকি গত নভেম্বেরেই ছাপিয়ে যায়। চলতি বছর সানি লিওনের রাগিনী এমএমএস টু হিট করে।

'হেট স্টোরি টু'তে পিঙ্ক লিপস্ গানে কোমর দুলিয়ে মন জেতেন।  মস্তিজাদে নামের এক সিনেমার শ্যুটিুং শুরুর সঙ্গে সঙ্গে ব্যাপক সাড়া পড়ে যায়। আরও একটা তামিল সিনেমায় কাজ শুরু করেছেন সানি। আরও অন্তত পাঁচটি সিনেমার কাজও শুরু করবেন। সব মিলিয়ে ইন্দো-কানাডিয়ান এই পর্নস্টার জাঁকিয়ে বসছেন ভারতীয় সিনেমায়, আর ভারতীয়রা তাঁকে খুজে চলেছেন। সব দেখে শুনে বলাই যায়... ইন্টারনেটে মন্ত্র এখন খোঁজ খোঁজ সানি লিওন।
সূত্র- internet

তারকা-শরীরের আনাচে কানাচে থেকে উঁকি দেয় ট্যাটু

বলিউডের বেশ কিছু স্টারের মধ্যে একটা জিনিস কিন্তু খুব কমন | সেটা হল এরা সবাই ট্যাটুর 'ফ্যান' | শুধুমাত্র সিনিয়র অভিনেতা‚ যেমন সঞ্জয় দত্ত, অক্ষয় কুমার বা সইফ আলি খানই নন | নতুনরাও‚ যেমন প্রিয়াঙ্কা চোপড়া, রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভট্ট-রাও সমান উৎসাহ দেখান ট্যাটু নিয়ে | আজকে সেইরকমই কিছু তারকার দিকে নজর দেব যাঁরা ট্যাটু করিয়েছেন |

দীপিকা পাড়ুকোন: রণবীর কাপুরের সঙ্গে প্রেম করার সময় দীপিকা নিজের ঘাড়ে 'RK' লেখা একটা ট্যাটু করান | কিন্তু পরে বিচ্ছেদ হয়ে যায় রণবীরের সঙ্গে | তাই ট্যাটুতে আসে কিছু বদল | এছাড়াও পায়ের গোড়ালিতে আরও একটা ট্যাটু আছে ওঁর |

মালাইকা আরোরা খান: এই সেক্সি অভিনেত্রী লোয়ার ওয়েস্ট-এ 'angel' লেখা একটা ট্যাটু করিয়েছেন |

আলিয়া ভট্ট: আলিয়া আবার ওঁর অভিনীত ছবি 'হাম্পটি শর্মা কি দুলহনিয়া' ছবির জন্য পিঠে হিন্দিতে 'পটাকা' লেখান | কিন্তু ওই ট্যাটু এখনও মুছে ফেলেননি উনি |

রণবীর কাপুর: ঠাকুরদা রাজ কাপুর অভিনীত বিখ্যাত ছবি 'আওয়ারা'র অনুকরণে হিন্দিতে 'আওয়ারা' লেখা ট্যাটু হাতে করান উনি |

প্রিয়াঙ্কা চোপড়া: প্রিয়াঙ্কা ওঁর বাবা মারা যাওয়ার কিছুদিন আগে হাতে 'Dady's l'il girl' লেখা একটা ট্যাটু করান |

সইফ আলি খান: করিনার সঙ্গে প্রেম করার কিছুদিনের মধ্যে হাতে বড় বড় করে দেবনাগরী হরফে 'করিনা' লেখান সইফ |

হৃত্তিক রোশন: হৃত্তিক আর সুজান যখন একসঙ্গে ছিলেন তখন দুজনেই একই রকম ট্যাটু করিয়েছিলেন হাতে |

মন্দিরা বেদী: মন্দিরা পেটের নাভিতে একটা ট্যাটু করিয়েছেন |

অনুষ্কা শর্মা: এই অভিনেত্রী আবার বেছে নিয়েছেন নিজের গলা | কানের নীচে উনি কিছুদিন আগে একটা রঙিন ট্যাটু করিয়েছেন |

অক্ষয় কুমার: অক্ষয় নিজের পিঠে বড় বড় করে ছেলে 'আরাভ' এর নামের ট্যাটু করিয়েছেন |

এছাড়াও সুস্মিতা সেন, রবিনা ট্যান্ডন, এষা দেওল, কঙ্গনা রানাওয়াত, অজয় দেবগণ, অমৃতা রাও-সহ অনেকেই শরীরের বিভিন্ন জায়গায় ট্যাটু করিয়েছেন |

সূত্র- internet

Saturday, January 10, 2015

ঐশ্বরিয়ার গোপন দৃশ্য ফাঁস (ভিডিও সহ)



হলিউড-বলিউডের আলোচিত তারকাদের নিয়ে হরহামেশাই সংবাদ হয়। কিন্তু বিশ্বসুন্দরীদের এখনো অনেক খবরই রয়ে গেছে সবার কাছে অজানা।
বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায়ের ইংলিশ মুভির সেই ভিডিও ইউটিউবে ফাঁস হয়েছে। ঐশ্বরিয়া রায়ের মূলত এটি ইংলিশ মুভির দৃশ্য। কিন্তু সুন্দরীর অনুরোধে তা সিনেমায় সবটুকু সংযোজন করা হয় নি।
নায়ক-নায়িকাদের বাজার দর বলে তো কথা। তাই ইউটিউবসহ বিভিন্নস্থানে ভিডিওটি আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছে। পাঠকদের জন্যে ভিডিওটি পরিবেশন করা হলো।


সূত্র- internet 

সেরা আবেদনময়ী ঠোটের অধিকারী ৮ রূপসী নায়িকা

বলিউডের নায়িকাদের মধ্যে কার ঠোঁট সবচেয়ে বেশী আকর্ষণীয় এবং সুন্দর? আজ বলিউডের সেরা ৮ নায়িকাদের তালিকা প্রকাশ করল যারা তাদের আকর্ষণীয় ঠোঁটের জন্য হয়েছেন আলোচিত।
তবে এও মেনে নিতে হবে যে, এই ৮ জন রূপসী নায়িকারা কেউই অ্যাঞ্জেলিনা জোলির মতো নিখুঁত পাউটের অধিকারিণী নন। কিন্তু ভুবন ভুলানো হাসি আর এই ঠোঁটে আকর্ষণীয় অভিব্যক্তি প্রকাশের মধ্য দিয়ে কেড়ে নিতে সক্ষম হয়েছেন হাজারো ভক্তের মন। তবে চলুন দেখে নিই, বলিউডের আকর্ষণীয় এবং সুন্দর ঠোঁটের অধিকারি সেরা ৮ নায়িকার তালিকায় আপনার প্রিয় অভিনেত্রী আছেন কিনা?
(১) মাধুরী দীক্ষিত: দেখুন শীর্ষের তালিকায় বসে আছেন মাধুরী দীক্ষিত। যার ঝুলিতে রয়েছে ভুবন ভুলানো হাসি আর মায়ায় ভরা চেহারা সে কি এক নম্বরে না থেকে পারে বলুন?
(২) প্রিয়াংকা চোপড়া: এই তালিকার দ্বিতীয় স্থানে আছেন প্রিয়াংকা চোপড়া। সার্জারির পর অনেকে প্রিয়াংকার ঠোঁট নিয়ে অনেক কথা বললেও এটা কিন্তু মেনে নিতে হবে প্রিয়াংকার ঠোঁট আরও আকর্ষণীয়ই হয়ে উঠেছে।
(৩) দীপিকা পাডুকন: দীপিকার আকর্ষণীয় ফিগারের সাথে আরও আবেদন যোগ করেছে তার ঠোঁট।
(৪) কারিনা কাপুর: এই অভিনেত্রীকে কষ্ট করে আর পাউট করতে হয় না। প্রাকৃতিক উপায়েই তিনি আকর্ষণীয় ঠোঁটের অধিকারিণী তিনি।
(৫) ক্যাটরিনা কাইফ: ঐশ্বরিয়ার একধাপ আগেই আছেন ক্যাটরিনা কাইফ। এই রূপসী নায়িকার আকর্ষণীয় ফিগারে হাজারো পুরুষের হৃদয় ক্ষতবিক্ষত হওয়ার পাশাপাশি ঠোঁটের আকর্ষণো কিন্তু কোন নয়।
(৬) ঐশ্বরিয়া: সবাই হয়তো বলবেন এই নায়িকার চোখ সবচেয়ে সুন্দর কিন্তু একটু ভালো করে ভেবে দেখুন তো ঐশ্বরিয়ার ঠোঁটগুলো কি কোন অংশে কম! হ্যাঁ ঐশ্বরিয়ার চোখের পাশাপাশি ঠোঁট দুটিও কিন্তু কম আকর্ষণীয় নয়।
(৭) বিদ্যা বালান: ডার্টি পিকচার সিনেমায় বিদ্যা বালানের আকর্ষণীয় ভঙ্গিতে ঠোঁটে কামড় দেয়ার দৃশ্যটি আজও ভক্তরা ভুলতে পারেননি। উ লা লা গানে এই ভঙ্গিই তাকে নিয়ে এসেছিল আলোচনায়।
(৮) প্রীতি জিনতা: দেখুন আকর্ষণীয় ঠোঁটের অধিকারিণী নায়িকাদের তালিকায় ৮ নম্বর স্থানে রয়েছেন প্রীতি জিনতা। কেবল সুন্দর হাসিই নয় কোন রকম সার্জারি ছাড়াই এই অভিনেত্রীর রয়েছে গোলাকার আদর্শ ঠোঁট।

Monday, January 5, 2015

দীপিকার তিরিশে পা


দীপিকার তিরিশে পা
ওয়েব ডেস্ক: প্রায় ৮ বছর আগে বলিউডে পা রেখেছিলেন আয়ত চোখের দীর্ঘাঙ্গী এই সুন্দরী। এক দশকের কাছাকাছি সময় পেরিয়ে আজ তিনি বলি দুনিয়ার এক নম্বর তিনিই। আজ তিরিশে পা দিলেন দীপিকা পাডুকোন।
আজ ২৯ বছর পূর্ণ করলেন দীপিকা। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করে ২০০৭ সালে ফারহা খান পরিচালিত ওম শান্তি ওম ছবিতে শাহরুখের বিপরীতে বলিউডে পা রাখেন দীপিকা। এরপর বেশ কয়েক বছর ফ্লপ, মাঝারি মাপের হিট দিয়ে ২০১৩ সালে দীপিকা হয়ে ওঠেন কুইন অফ বক্সঅফিস। একই বছরে রেস টু, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি, চেন্নাই এক্সপ্রেস ও রামলীলার মতো ৪টি সুপারহিট ছবির পর দীপিকাই এখন বলিউড পরিচালক, প্রযোজকদের সেরা বাজি। ২০১৪ সালেও রজনিকান্তের বিপরীতে কোচাদইয়াঁ ও শাহরুখের বিপরীতে হ্যাপি নিউ ইয়ারের মতো দুটি ১০০ কোটির ছবির অংশ ছিলেন দীপিকা। হোমি আদজানিয়ার ফাইন্ডিং ফ্যানি ছবিতে বোঝা গিয়েছে মূলধারার বাইরেও কতখানি সপ্রতিভ তিনি। প্রশংসিত হয়েছে দীপিকার অভিনয়।
এই বছর মুক্তি পেতে চলেছে সুজিত সরকারের পিকু। ছবিতে রয়েছেন অমিতাভ বচ্চন। শুটিংয়ের মাঝেই ছবি নিয়ে ধরা পড়েছে ভক্তদের উচ্ছ্বাস। সঞ্জয় লীলা বনশালির বাজিরাও মস্তানি ও ইমতিয়াজ আলির তামাশাও মুক্তি পাবে এই বছর। আশা করাই যায় এই বছরটাও ভাল কাটবে দীপিকার।
আমাদের তরফেও রইল শুভেচ্ছা।

পিকে অবশ্যই নিষিদ্ধ হওয়া উচিত...

"পিকে হো কেয়া?" পিকে দেখার পর একটা সিদে প্রশ্ন বারবার মাথায় ঘুরছিল, বাস্তবে পিকে কারা? বোকা বোকা প্রশ্ন করে সমাজের ভুলগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তাঁরা পিকে! না কি ভুলকেই আঁকড়ে দিনের পর দিন ফুলেফেঁপে ওঠা কিছু ভুঁইফোড়! না কি কোমরে, হাতে, আঙুলে মাদুলি-তাবিজ-আংটিতে আবৃত ভীরু সাধারণ মানুষ! সত্যি এ 'গোলা মে বহত কনফিউজ হে'।   
জুলাইয়ের শেষে পিকের প্রথম পোস্টার প্রকাশ পায়। সেখান থেকেই শুরু হয় বিতর্ক। সিকিভাগ ঢাকা নগ্ন শরীরে আমিরের পোস্টার হৈ হৈ পড়ে গিয়েছিল কন্যাকুমারী থেকে কাশ্মীর।

তারপর প্রায় পাঁচ মাস বাদে রিলিজ হল পিকে। কিন্তু বিতর্ক ফিকে হয়নি। রিলিজ হওয়ার পর বিতর্ক ১৮০ ডিগ্রি টার্ন নেয়। ধর্মের সোঁদা গন্ধ খুঁজে পায় দুঁদে রাজনীতিবিদরা। কেউ কেউ বলছেন পিকে ভারতের ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে। নিষিদ্ধ করে দেওয়া হোক পিকে কে। তবে কয়েকটি কারণ খুঁজে বার করা গেছে 'পিকে'-কে নিষিদ্ধ করার জন্য-----
১. ভিন গ্রহের মানুষ-
এলিয়েনের অস্তিত্ব এখনও পর্যন্ত বিজ্ঞানীরা প্রমাণ করতে পারেননি। তাঁরা বিভিন্ন গ্রহের তাঁবু ফেলে দিনরাত এক করেও এতদিনে একপিস এলিয়েন ধরে আনতে পারেননি।  অতএব ভিনগ্রহ থেকে 'পিকে' এসে ছয় ঘন্টায় ভোজপুরি ভাষা শিখে আমাদের জীবনযাত্রা নিয়ে উঙলি করবে এটা মেনে নেওয়া যায় না। প্রথমত রেশন কার্ড নেই। ভোটার লিস্টে নামও নেই। তাই তাঁর উপদেশ আমাদের দেশে সাংবিধানিকভাবে গ্রহণ করা যায় না। কিন্তু আমাদের কোথাও মনে হয়েছে  পিকেও 'রং নম্বর' করেছে। কারণ বিজেপি নেতা সুব্রহ্মনম স্বামী এক চান্সে ধরে ফেলেছেন 'পিকে'র সঙ্গে আইসিস জঙ্গির হাত আছে। আর হ্যাঁ, হাত বলতেই মনে পড়ে গেল সুব্রহ্মনম স্বামী নিশ্চই 'পিকে'র হাত ধরে তাঁর সব মনের কথা পড়ে নিয়েছেন।
আমাদের 'গোলে' ভগবান কুড়ি, একশো, পাঁচশো টাকায় বিক্রি হোক তো পিকের কি এসে যায়। দাম দস্তুর করে ভগবানকে আরও কম টাকায় বাড়িতে এনে প্রতিষ্ঠা করতেই পারি। যেমন দাম ভগবানের তেমন কাম! যদি আমাদের বড় চাওয়া পাওয়া থাকে তাহলে পনেরো টাকার ভগবানের কিছু করার নেই। আকাশচুম্বী মন্দিরে সোনায় মোড়া যে ভগবান বিরাজমান যেখানে গোটা একশো টাকা আর নারকেল না দিলে তিনি প্রসন্ন হবেন না। ভগবানের সঙ্গে এমন 'লেনদেন' যদি ভিন গ্রহের মানুষ জেনে যায়, তাহলে আমাদের লজ্জার শেষ থাকবে না। 'বুদ্ধিমান' মানুষের এই অপকর্মের কথা জেনে গেলে অন্য গ্রহের মানুষের কাছে মুখ দেখাতে পারব আমরা (যদি কোনও দিন দেখা হয়)! অতএব  এই মুহূর্তে পিকে কে নিষিদ্ধ করা উচিত।
২. 'দৃশ্য দূষণ' -
পিকে রিলিজ হওয়ার পর থেকেই বিশ্ব হিন্দু পরিষদ সেন্সর বোর্ডের কাছে বারংবার দাবি জানিয়েছে সিনেমা থেকে কিছু দৃশ্য  বাদ দেওয়ার জন্য। বেশ কিছু দৃশ্য নাকি ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে। তাঁদের মতে সানি লিওয়নের সিনেমার থেকেও বেশি দৃশ্যদূষণ করছে এই সিনেমা। সত্যিই তো আমাদের দেশ ধর্মপ্রাণ দেশ। আর সেই দেশের ধর্মকে নিয়ে 'কুরুচিকর' মন্তব্য করবে এ মেনে নেওয়া যায় না। আমরা মেনে নিতে পারি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির 'সু-মন্তব্য'। আমরা বিশ্ব হিন্দু পরিষদের কার্যকরী সভাপতি প্রবীণ তোগাড়িয়া 'দুরদৃষ্টি'র পরিচয় দেখে মুগ্ধ হতে পারি।
কিন্তু ভিনগ্রহের প্রাণী 'ধর্মের নামে বজ্জাতি'কে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে, একজন 'মানুষ' হিসাবে কি করে সহ্য করা যায়! কুসংস্কার এ দেশের ভবিষ্যত! মাদুলি, তাবিজ, আংটি আমাদের শিল্প। আমরা ধর্মকে রক্ষা করার জন্য নিস্পাপ শিশুর রক্তে হোলি খেলতে পারি। ধর্মের নাম করে নারীর শ্লীলতাহানি করতে পারি। ভগবানের কাছে পৌঁছানোর জন্য আমাদের এতবড় শিল্পের বিশাল প্রসার এক মুহূর্তে ধ্বংস করবে এই 'পিকে'! এটা কখনও মেনে নেওয়া যায় না।
৩. চুমুর দিব্যি-

ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচ ছাড়া দুই দেশের কথাবার্তা চলে বন্দুকের নলে। সেখানে ঠোঁটে ঠোঁট রেখে দুটি দেশকে এক বন্ধনীতে বেঁধে রাখার স্পর্দা কতখানি হজম করতে পারবেন 'রং নম্বর' ধর্মরক্ষকরা এ নিয়ে সন্দেহ আছে।
পিকে সিনেমার বিষয়বস্তু  দেশ, ধর্ম, বর্ণের বেড়াজাল পেরিয়ে মানুষই শেষ কথা। একটা দেশ ভরসা করে আরএকটা দেশের কাঁধে মাথা রেখে দিব্যি ঘুমাতে পারবে। প্রতিহিংসার লেশমাত্র থাকবে না। কিন্তু 'রং নম্বর' ধর্মরক্ষকদের কাছে এই তত্ত্ব নতুন মনে হলে  গীতা, বাইবেল, কোরাণের মতো পবিত্র গ্রন্থর জ্ঞান তাঁদের কাছ থেকে কয়েক হাজার আলোকবর্ষ দূরে, পান চিবাতে চিবাতে বুঝিয়ে দিয়েছিল পিকে। আবার পিকেকেও এক চড়ে বুঝিয়ে দিয়েছিলেন জগ্গুর বাবা, "ধরমকে মামলোমে সাওয়াল নেহি উঠাতে। এ বিশ্বাস কি বাত হে।"
৪. রং নম্বর -
পিকে 'রং নম্বর হে'। দিল্লি, মুম্বই, আমদাবাদ, লখনউ, ভোপাল, এলাহাবাদ, আগ্রা, বরেলি, রাঁচি, শিলচর - সর্বত্র পিকে-র বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে সংঘ পরিবারের বিভিন্ন শাখা সংগঠন। ছেঁড়া হচ্ছে পোস্টার, পুড়ছে আমির খানের কুশপুতুল। চলছে সিনেমা হলে ভাঙচুর।
পিকে এক জায়গায় বলেছিল "য ডর গয়া ও মন্দির যায়েগা"। এই কথা মনে প্রাণে বিশ্বাস করবে, যে এইসময় মাধ্যমিকের প্রস্তুতি নিচ্ছে। যতক্ষন না ভগবানের নিমোনিয়া হচ্ছে তাঁর মাথায় জল ঢেলেই যাই। সত্যি ভয় মানুষকে দিশেহারা করে তোলে। দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে, যা খুশি তাই করতে পারে। তাই কি করছে সংঘ পরিবারের বিভিন্ন শাখা! কীসের ভয়ে? তাঁদের 'রং নম্বর' ধর্ম এতই ঠুনকো! যদি ধর্ম এতই ঠুনকো হয় তাহলে পিকে নিষিদ্ধ হওয়া উচিত।
৫. সিক্স প্যাক না সিক্স সেনস!
পিকে সিনেমায় আমির খান কী কারণে নগ্ন হয়েছিলেন, এই কৌতূহল বোধ করি ১০০ কোটি জনগণের মধ্যে উঁকি মারচ্ছিল। বিতর্কের ঝড় উঠেছিল আমিরের প্রথম পোস্টার প্রকাশেই । ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধাচরন এই পোস্টার।  আমির খানের সুন্দর গঠনশৈলী নগ্ন সিক্স প্যাক সবথেকে বড় আকর্ষণ ছিল এই সিনেমায়।
কিন্তু পিকে সিক্স প্যাকের থেকে সিক্স সেনসের পরিচয় দিয়েছেন বারংবার। পিকের সোজাসাপটা প্রশ্নে হোঁচট খেয়েছে আমাদের সমাজ। জন্মের সময় ভগবান মানুষের পিছনে কোনও 'ধাপ্পা' বা স্ট্যাম্প না দিলে হিন্দু, মুসলিম, খ্রীষ্টান বুঝব কি করে? ভগবানের আর্শিবাদ পাওয়ার জন্য বারবার রং নম্বর হতে হয় কেন? কন্ডোম যদি ভারতে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে পারে তাহলে বিষয়টাকে আমরা সোজাভাবে নিই না কেন?
কিন্তু প্রশ্নগুলো সহজ, আর উত্তরও তো জানা...। যাই হোক আমরা আপাদমস্তক 'ধর্মনিরপেক্ষ', সংস্কৃতিবান, নিয়মানুবর্ত সুশীলসমাজ। নাম-গোত্রহীন নগ্ন পিককে আমরা কখনও মেনে নিতে পারি না। সেন্সর বোর্ডের কাছে বিনীত নিবেদন পিকের নগ্ন দৃশ্য বাদ দেওয়া হোক। শেষে একটা তথ্য দিয়ে রাখি ভারতে গত দু বছর ধরে গুগল সার্চে প্রথম হলেন সানি লিওন...
এই হল কয়েকটি কারণ যা পিকেকে নিষিদ্ধ করার 'যথাযথ' যুক্তি। তবে পিকে দেখার সময় একটা জিনিস মনে হয়েছে পিকের প্রশ্নগুলো আমরাও ছোটোবেলায় বাবার কাছে কোনো না কোনও সময় করেছি। ধর্ম কখনও 'রং নম্বর' দেখায় না। সঠিক মার্গ দেখায়। ধর্মের উপরে মানুষ সত্য অন্য গ্রহের মানুষ বুঝতে পারলেও আমরা কোনওদিন বুঝতে পারব না। তাই তো আড়াই ঘন্টা পিকে সিনেমা শেষ হওয়ার পরও হল থেকে বেরিয়ে রাস্তায় দেখতে পাবেন আরও একটি LIVE PK। শুধু চোখ কান খোলা রাখুন।

আলাপ করুন বিশ্বের ৮ বছর বয়সী সুপারমডেলের সঙ্গে

আলাপ করুন বিশ্বের ৮ বছর বয়সী সুপারমডেলের সঙ্গে ওয়েব ডেস্ক: নাম ক্রিস্টিনা পিমেনোভ। বয়স মাত্র ৮। কিন্তু এই বয়সেই তার কপালে জুটেছে বিশ্বের সবথেকে সুন্দরী মেয়ের তকমা। তবে রাশিয়ান এই


সুপারমডেলের তাতে বিশেষ ভ্রূক্ষেপ নেই বলে জানিয়েছেন ক্রিস্টিনার মা।
মাত্র ৩ বছর বয়স থেকে মডেলিং করছে ক্রিস্টিনা। ক্যাটওয়াক করার পাশাপাশি আরমানি, রবার্তো ক্যাভালির মতো ব্র্যান্ডের মডেল ক্রিস্টিনা বিখ্যাত তার দুটি বড় বড় নীল চোখের জন্য। ফেসবুকে ফ্যানের সংখ্যা ছাড়িয়েছে ২.৫ মিলিয়ন। ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ৫,০০,০০০। তবে ক্রিস্টিনার মা জানালেন এই বয়সেই যাতে তার মাথা ঘুরে না যায় তার জন্য বাড়িতে তার জনপ্রিয়তা নিয়ে কোনও আলোচনাই করা হয় না।
তবে এই বয়সেই তার বেশ কিছু ছবি বেশ সেনসুয়াল হওয়ায় আপত্তিও জানিয়েছেন ভক্তেরা। তাদের বক্তব্য ক্রিস্টিনা যে এখনও শিশু তা যেন ভুলে যাওয়া না হয়। যদিও এই বিতর্ক সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন ক্রিস্টিনার মা। তার বক্তব্য, কেউ যদি আমার মেয়ের ছবি দেখে অদ্ভুত প্রতিক্রিয়া জানায় তা আমাদের সমস্যা নয়। ক্রিস্টিনা শুধুই বাচ্চাদের জামাকাপড়ই পরে। কখন মেকআপ করে না। ক্রিস্টিনার মা মেয়ের ফেসবুক পেজ দায়িত্ব নিয়ে আপডেট করেন।
মস্কো শহরে ২০০৫ সালের ২৭ ডিসেম্বর জন্ম ক্রিস্টিনার। তার বাবা রসলান পিমেনোভ ফুটবল খেলতেন ফ্রান্সের ক্লাবে। তাই জন্মের পর প্রথম কিছু মাস ফ্রান্সে কাটে ক্রিস্টিনার। মস্কোর এক সাধারণ স্কুলের ছাত্রী ক্রিস্টিনা ভালবাসে জিমনাস্টিক। দিনে অন্তত ৪ থেকে ৫ ঘণ্টা জিমনাস্টিকের পিছনে দেয় সে। ভালবাসে পিজা, প্যানকেক খেতে, অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, গ্রিক উপকথা ও দ্য লিটল প্রিন্স পড়তে। তবে এই বয়সেই রয়েছে তার নিজের আইফোন। স্বপ্ন দেখে অভিনেত্রী হওয়ার।

Popular Posts